ডাঃ ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষাবিদ, সমাজসেবক ও দানবীর ডাঃ ইমদাদুল হকের নামে এই কলেজটি প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠার পর থেকে কলেজটি গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটি ইতিমধ্যে এলাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং তাদেরকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের জন্য প্রস্তুত করা।
একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হওয়া যা দেশের শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
গুণগত শিক্ষা প্রদান, সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ দান, মেধার বিকাশ ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি করা।
কলেজ পরিচালনা কমিটির সদসবৃন্দ
| নাম | পদবী | দায়িত্ব |
|---|---|---|
| জনাব মোঃ আব্দুল কাদের | সভাপতি | গভর্নিং বডির সভাপতি |
| প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান | সদস্য সচিব | অধ্যক্ষ, কলেজ |
| জনাব মোঃ রফিকুল ইসলাম | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
| জনাবা সাহিদা বেগম | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
| জনাব মোঃ জাহাঙ্গীর আলম | সদস্য | অভিভাবক প্রতিনিধি |
| জনাব মোঃ নুরুল ইসলাম | সদস্য | দাতা সদস্য |
আমাদের আধুনিক অবকাঠামো ও সুবিধাসমূহ
৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন
১০,০০০+ বই সমৃদ্ধ পাঠাগার
পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব
২০টি কম্পিউটার সমৃদ্ধ ল্যাব